বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে হয়েছিল আয়ারল্যান্ডকে। সে ম্যাচে ডেভিড উইলির বোলিং তোপে পড়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। ম্যাচ হারে ৬ উইকেটের ব্যবধানে।
তবু দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়েছে তারা। সাউদাম্পটনের আগাস বোলে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং করছে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে আইরিশদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান।
এ ম্যাচে জিতলেই তিন ম্যাচ সিরিজের ট্রফিটি নিশ্চিত করে ফেলবে স্বাগতিক আয়ারল্যান্ড। অন্যদিকে ম্যাচ জিতে সিরিজ জমানোর আশায় রয়েছে আয়ারল্যান্ড।