ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সড়কে ঝরল প্রবাসী পুত্রসহ বাবা-ভগ্নিপতির প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2020, 1:46 PM

সড়কে ঝরল প্রবাসী পুত্রসহ বাবা-ভগ্নিপতির প্রাণ

সড়কে ঝরল প্রবাসী পুত্রসহ বাবা-ভগ্নিপতির প্রাণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে তিন প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন। এরা সকলেই একই পরিবারের সদস্য।

আজ ৩০ জুলাই, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রাইভেটকারটির চালকসহ আরো ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং এমদাদের ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

গুরুতর আহত অবস্থায় খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও প্রাইভেটকারটির চালক বাগেরহাট জেলার চিতলমারীর শামীমকে (২৫) উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাবা জিয়ারুল হক (৫৫), ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা (৩৫) ও বন্ধু আলামিনকে নিয়ে সিঙ্গাপুরপ্রবাসী এমদাদুল হক (২৫) রাতে প্রাইভেটকার ভাড়া করে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খুলনার বাড়িতে যাচ্ছিলেন।

ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক শামীম। এসময় গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই জিয়ারুল, সাজ্জাদ ও এমদাদুল মারা যান। গুরুতর আহত হন আলামিন ও শামীম।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status