ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চ‍্যানেল নাইনে রুবেল রানার 'মুসকিল আসান শাদী মোবারক'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 1:41 PM

চ‍্যানেল নাইনে রুবেল রানার 'মুসকিল আসান শাদী মোবারক'

চ‍্যানেল নাইনে রুবেল রানার 'মুসকিল আসান শাদী মোবারক'

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চ‍্যানেল নাইন এর অনুষ্ঠান মালায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত নয়টা থেকে প্রচারিত হবে মিজানুর রহমান নাসরু'র রচনায় এস এম রুবেল রানার পরিচালনায় ছয় পবে'র ধারাবাহিক নাটক "মুসকিল আসান শাদী মোবারক"। অভিনয় শিল্পীরা হলেন সিদ্দিক, দোলন দে, শফিক খান দিলু, সায়েকা আহমেদ, শিশির, বিনয় ভদ্র, চাষী আরিফুল ইসলাম, নীলা ইসলাম সহ আরো অনেকে।
কাহিনী-করম আলী চকিদার স্ত্রী পেয়ারা বেগম কে নিয়ে অনেক দিন পর ঢাকা থেকে গ্রামে আসে। অন্য দিকে মুসকিল আসান অফিসের মহব্বত জান চৌধুরী অফিসের কাজে ঐ গ্রামে আসে।ঘটনা চক্রে করম আলীর বাড়িতে আশ্রয় নেয়।উভয়ের মধ্যে ঘটে নানা হাস‍্যরসাত্তক ঘটনা। অন‍্যদিকে মুসকিল আসান অফিসের পরিচালক মাহীন মোল্লা গ্রামের তেজি রাগী একরোখা বেদানা বেগমের মেয়ে নয়নতারার প্রেমের টানে গ্রামে এসে ফেসে যায়।নয়নতারার মা পাশের গ্রামের চিটিংবাজ নকল সালমান খানের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে।মহব্বতের বন্ধু সাবেক যাত্রাদলের ম‍্যানেজার বিনোদ বাবুর সহয়তায় কৌশলে আশ্রয় নেয় মাহিন মোল্লা মহব্বত । ঘটতে থাকে মজার মজার নানা ঘটনা।এভাবে গল্প এগিয়ে যায়।
নয়নতারার শাদী মোবারক শেষমেশ কার সাথে হয় ফেসবুক প্রেমিক মাহিন নাকি নকল সালমান খানের সঙ্গে? দেখতে চোখ রাখুন চ‍্যানেল নাইন এর পদা'য় ঈদের ছয়দিন। উল্লেখ্য চ‍্যানেল নাইন এ দীর্ঘ ধারাবাহিক নাটক মুসকিল আসান প্রাইভেট লিমিটেড নিয়মিত প্রচার হয়ে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status