ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঈদে সুরকার ও সঙ্গীত পরিচালক মহিদুল হাসান মন'র বেশ কিছু গান
নতুন সময প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 1:36 PM

ঈদে সুরকার ও সঙ্গীত পরিচালক মহিদুল হাসান মন'র বেশ কিছু গান

ঈদে সুরকার ও সঙ্গীত পরিচালক মহিদুল হাসান মন'র বেশ কিছু গান

ঈদকে সামনে রেখে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন  মেধাবী সুরকার ও সঙ্গীত পরিচালক মহিদুল হাসান মন I এর মধ্যে উল্লেখযোগ্য- জনপ্রিয় শিল্পী শফি মন্ডলের 'হেলায়  ফেলায় দিন কেটে যায়' এবং 'পাঞ্জাতনের রহস্যটা' এ দুটি গান শীঘ্রই ইউটিউবে পাওয়া যাবে  শুদ্ধতা চ্যানেল থেকI সেরা কন্ঠের শাহিন খানের 'আমার জনম গেলো ভুলে ভুলে' গানটি নতুন করে মিউজিক কম্পোজিশন করা হয়েছে, প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী এন্ড্রুকিশোর স্মরণে শাহীন খানের একটি গান শিরোনামঃ 'তুমি অম্লান তুমি অক্ষয়'I কামরুজ্জামান রাব্বির 'আলাভোলা' গানটির কাজ শেষ হয়েছে ইতি মধ্যে, গানটি সাউন্ডটেক থেকে রিলিজ হবেI কামরুজ্জামান রাব্বির আরো একটি গান 'বর্ষা' শিরোনামের এই গানটিও রিলিজ হবে ঈদে।   ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে| 

আসবে রাজু মন্ডল এর নতুন গান 'দিলের পর্দা খুলে মন' গানটিI এছাড়াও  রেইন মিউজিকের ব্যানারে আসবে বেশ কিছু গান, এরমধ্যে জনপ্রিয় গজল শিল্পী আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও শিরোনামের গানের মূল শিল্পী শাহাবুদ্দিন শিহাবের  'দূর প্রবাসে থাকি মাগো' শিরোনামের গানI আরো আসবে উদীয়মান কণ্ঠশিল্পী ফারদিন খানের  কয়েকটি গান, শিরোনাম 'বিধি তোমার এই কি খেলা' লালনের গান 'মানুষ  ভজলে সোনার মানুষ হবি' হাসন রাজার গান 'মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে' প্রমুখI 

গানগুলো নিয়ে খুব বেশি আশাবাদী   মহিদুল হাসান মনI তিনি বলেন আগে আমি কাজ করেছি কিন্তু এই কাজ গুলোর মধ্যে আমি নতুন করে আমাকে  উপস্থাপন করেছিI  এই গানগুলো ইনশাল্লাহ সবার ভাল লাগবে সবার মন ছুয়ে যাবে আর এই গান গুলো লিখে এবংকিছু গানের সুর করে  ঋণী করেছেন শ্রদ্ধেয় গীতিকার মিলন খান আহমেদ রব্বানী সুরকার,মাহফুজ জাহিদ মনসুর এবং জনপ্রিয়  গীতিকার এবংসুরকার প্লাবন কোরেশীI  সবার প্রতি ভালোবাসা  বিনম্র শ্রদ্ধা  জ্ঞাপন করছিI  সবাইকে ঈদের  অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারকI

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status