|
চলে গেলেন লেখক-প্রকাশক আহমেদ মাহফুজুল হক
নতুন সময় ডেস্ক
|
![]() চলে গেলেন লেখক-প্রকাশক আহমেদ মাহফুজুল হক তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অধিকর্তা ছিলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ছিলেন। এছাড়াও, তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ জনাব মাহফুজ ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং ষাট দশক থেকে অত্যন্ত গৌরব, সৃজনশীলতা এবং নিষ্ঠার সাথে বই প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স তাদের পারিবারিক প্রতিষ্ঠান । তার মৃত্যুতে বাংলাবাজার বই পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তিনি টিভি উপস্থাপক এবং নর্থ সাউথ ইউনিভারসিটি’র পরিচালক জনাব জামিল আহমেদ এর শ্বশুর। সকলে তাঁর আত্মার শান্তি কামনা করছে এবং বনানী কবরস্থানে পারিবারিকভাবে নির্ধারিত স্থানে তাঁকে সমাধিত করা হয় । |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
