ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 1:23 PM

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শের আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার সরল ইউপির সরল ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শের আলী একই ইউপির দক্ষিণ সরল হাজিরখীল এলাকার হোসেন আহমদের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে শের আলীর গুলিবিদ্ধ মরদেহ এবং তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শের আলী একজন দুর্ধর্ষ ডাকাত। তিনি দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status