ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
২১ বছরে তৌকীর-বিপাশার বিবাহিত জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:56 PM

২১ বছরে তৌকীর-বিপাশার বিবাহিত জীবন

২১ বছরে তৌকীর-বিপাশার বিবাহিত জীবন

২০০০ সালের ২৩ জুলাই ভালোবেসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পা দিল তাদের দাম্পত্য জীবন। দীর্ঘদিনের এই সংসার যাপনে তারা দুই সন্তানের জনক-জননী।

তাদের দাম্পত্য জীবনের সুখে থাকার মূলমন্ত্রের কথা জানালেন তৌকীর আহমেদ। তিনি বলেন, 'দাম্পত্য জীবনে মান-অভিমান পর্ব থাকবেই। কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তাদের কখনও কোনো বিষয়ে দ্বিমত কিংবা ঝগড়া হবে না। বিপাশা এবং আমার সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকে। এখনও আমরা একে অপরের ভালো বন্ধু। এমনকি আমাদের সন্তানদের কাছেও আমরা ভালো বন্ধু।

তৌকীর আরও বলেন, দীর্ঘ দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়নি- এটা বলব না। হয়েছে, মিটেও গেছে। ঘর-সংসারের বাইরে অভিনয় জীবন, নির্মাণ ও অন্যান্য কাজকর্ম করি। যা নিয়ে কখনও একমত হয়েছি, কখনও মতভেদও হয়েছে। আবার ছোটখাটো বিষয় নিয়ে কখনও কখনও মান-অভিমান হয়েছে। কে আগে বা পরে কার মান ভাঙিয়েছি- এটা বড় বিষয় নয়।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status