ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় করোনায় ৪ জনের, উপসর্গে ২ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:46 PM

কুমিল্লায় করোনায় ৪ জনের, উপসর্গে ২ জনের মৃত্যু

কুমিল্লায় করোনায় ৪ জনের, উপসর্গে ২ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। দুজনই পুরুষ।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ৪২ ও উপসর্গ নিয়ে ৮৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা পজেটিভ নিয়ে দুজন ও উপসর্গ থাকা ১৭ জন ভর্তি আছেন।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন।

জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন।

কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১৫১টি। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ২৪ হাজার ১৪১টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status