ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সুশান্তের সিনেমা দেখা শেষেই কিশোরীর আত্মহত্যা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 11:53 AM

সুশান্তের সিনেমা দেখা শেষেই কিশোরীর আত্মহত্যা!

সুশান্তের সিনেমা দেখা শেষেই কিশোরীর আত্মহত্যা!

ছিঁচোড়ে বলিউডের অন্যতম একটি সেরা মুভি। যে ছবিতে সুশান্ত দর্শকদের জীবনদর্শনের পাঠ পড়য়েছিলেন। শিখিয়েছিলেন জীবনে চড়াই-উতরাইয়ের মাঝেও বেঁচে থাকার মন্ত্র। শিখিয়েছিলেন কীভাবে ফিনিক্স পাখির মতো আবারও ডানা ঝাপটাতে হয়। কিন্তু পর্দা জীবনের সেই কাহিনিকে মিথ্যে করে দিয়েই গত ১৪ জুন সুশান্ত বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।


এদিকে সদ্য মুক্তি পেয়েছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এক সুশান্ত ভক্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।

পুলিশ বলছে, গত একমাসে প্রিয় অভিনেতার চলে যাওয়ার শোকের সঙ্গে যুঝে উঠতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছরের ওই কিশোরী। এদিন দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্লাস সেভেনের ওই ছাত্রীর মৃতদেহ। মৃত্যুর ঠিক আগে সুশান্তের ‘ছিঁচোড়ে’ সিনেমাটি দেখেছিলো ওই কিশোরী।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে।

মেয়েটির পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত ছিল। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তার অভিনীত ছবি, গান এবং ভিডিও দেখতো। তবে ওই সুইসাইড নোট মেয়েটিরই লেখা কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status