ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করতে চাই : জাহ্নবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:35 PM

পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করতে চাই : জাহ্নবী

পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করতে চাই : জাহ্নবী

এবার নতুন রূপে ধরা দিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্মুখ সমরে ভারতীয় বিমান বাহিনীর প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক ছবি ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’-এ দেখা যাবে তাঁকে। ছবিটিতে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, চরিত্রটিতে অভিনয়কালে জীবনের বড় দীক্ষা পেয়েছেন জাহ্নবী। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে ইতিহাস-গড়া ওই পাইলটের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন জাহ্নবী কাপুর।

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী বলেন, ‘এটি কাজের প্রতি আপনার চেষ্টা ও কঠোর পরিশ্রমকে বের করে নিয়ে আসে। তাঁর (গুঞ্জন সাক্সেনা) দৃষ্টিভঙ্গি খুব সহজ। কেউ যদি কঠোর পরিশ্রম করেন, তবে তাঁর প্রাপ্য স্থান তিনি ঠিকই বুঝে পান। আমি আমার অগ্রাধিকারপ্রাপ্তি সম্পর্কে বেশ সচেতন। প্রায়ই আমি এ ব্যাপারে নিজেকে দোষী ভাবতাম। কিন্তু সেরাটা, যা আমি করতে পারি তা হচ্ছে, আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্থান অর্জন করে নিতে।’

গুঞ্জন সাক্সেনা কীভাবে লিঙ্গবৈষম্যকে বাধা হিসেবে দাঁড়াতে দেননি এবং নিজেকে এর শিকার হতে দেননি, তাও উল্লেখ করেন জাহ্নবী। এর পরিবর্তে তিনি শুধু পরিশ্রম করেছেন, যা অনুপ্রেরণা জাগায়।

শরণ শর্মা পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও অঙ্গদ বেদি প্রমুখ। আগামী ১২ আগস্ট ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status