ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় প্রাণ দিলেন অটোচালক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:26 PM

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় প্রাণ দিলেন অটোচালক

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় প্রাণ দিলেন অটোচালক

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন এক অটোচালক।

মঙ্গলবার রাতে পৌর শহরের বড়গাছ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল কাইয়ুম একই এলাকার মজম্মিল আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে কাইয়ুমের সঙ্গে বাড়ির পাশের এক কিশোরীর প্রেম চলছিল। কিছুদিন আগে প্রেমিকাকে বিয়ে করবেন বলে স্বজনদের জানানো হয়। কিন্তু স্বজনরা কাইয়ুমের কথা গুরুত্ব না দেয়ায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে কাইয়ুম কীটনাশক পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status