ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সম্পর্কে ফাটল, বদলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 2:14 PM

সম্পর্কে ফাটল, বদলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

সম্পর্কে ফাটল, বদলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। এমনিতেই ভারত-চীন সম্পর্কের অবনতির কারণে টিম ইন্ডিয়ার স্পনসর ভিভোর চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। এবার আরও এক স্পনসরের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

জানা যাচ্ছে, এবার ‘নাইকি’র সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে বিসিসিআই’র। ১৪ বছরের পুরোনো সম্পর্ক বিসিসআই ও নাইকির।


চার বছরের চুক্তিতে বোর্ডকে ৩৭০ কোটি টাকা দেয় নাইকি। ম্যাচ প্রতি ৮৫ লাখ টাকা। সেই সঙ্গে রয়্যালটি বাবদ ১২ থেকে ১৫ কোটি টাকা। কিন্তু সেই চুক্তি এবার ভাঙতে পারে।

লকডাউনের জেরে ভারতীয় দলের ১২টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়েছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে নাইকিকে। তাদের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত।

কিন্তু নাইকি বলছে, চুক্তির মেয়াদ বাড়াতে হবে। কিন্তু বিসিসিআই রাজি নয়।

ভারতীয় দলের ক্রিকেটারদের জুতা, জার্সির দায়িত্ব নাইকির। চুক্তি বাতিল হলে বিসিসিআই নাইকির জায়গায় অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দিতে টেন্ডার ডাকবে। তবে ক্রিকেট সার্কিটে অনেকে বলছে, বিসিসিআই-এর এই পরিস্থিতি বোঝা উচিত এবং নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো উচিত। কারণ করোনার জন্য তাদেরও প্রচুর ক্ষতি হয়েছে।

২০০৬ থেকে নাইকির সঙ্গে বিসিসিআই’র সম্পর্ক। সেই পুরোনো সম্পর্কে এবার ফাটল ধরেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status