ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পানিবন্দি হতে পারে ঢাকার ৩০ ওয়ার্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 1:24 PM

পানিবন্দি হতে পারে ঢাকার ৩০ ওয়ার্ড

পানিবন্দি হতে পারে ঢাকার ৩০ ওয়ার্ড

প্রায় তিন যুগেও আলোর মুখ দেখেনি ঢাকার পূর্বদিকের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। বন্যার আতঙ্ক, জলাবদ্ধতা, অধিগ্রহণ করা জমি বেহাত হয়ে নানা জটিলতায় পড়েছে প্রকল্পটি।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমির সাধারণ বৈশিষ্ট্য হারিয়ে ফেলায় ডিএনডি বাঁধ এলাকার মতো পানিবন্দি হতে পারে কমপক্ষে ৩০টি ওয়ার্ড।

পানি উন্নয়ন বোর্ডের দাবি, বারবার পরিকল্পনা বদল হওয়ায় সময় বেশি লেগেছে। এবার চূড়ান্ত সমীক্ষা শুরু করেছেন তারা।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে আশির দশক থেকে আশ্বাস শুনতে শুনতে এখন বিশ্বাস হারিয়ে ফেলেছেন স্থানীয়রা। রামপুরা, গুলশান ও উত্তরার পূর্বদিকে বালু ও তুরাগ তীরের মধ্যবর্তী এলাকার ৩০টি ওয়ার্ডে এমন অবস্থা। কিন্তু সুযোগ সন্ধানীরা থেমে নেই। বড় রাস্তার সুবিধার টোপ ফেলে হাজার হাজার একর জলাভূমি ভরাট করে আবাসন তৈরি করেছে। এমনকি প্রকল্পের অধিগ্রহণ করা জমির বেশিরভাগই হয়ে গেছে বেদখল।


আগেকার বাঁধকেন্দ্রিক পরিকল্পনায় এখন চক্রাকার সড়ক, এমনকি রেলপথও যুক্ত হয়েছে। তাই কর্তৃপক্ষের ছড়াছড়ি প্রকল্প জুড়ে।

নগরবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, যেসব জায়গায় খাল বা জলাশয় রয়েছে তার সহজ চলাচল নিশ্চিত করে এগিয়ে যেতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, আগের বছরগুলোতে বন্যার পানি না এলেও সিলেট-মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে মেঘনা-কুশিয়ারা হয়ে পানি ঢাকার পূর্বদিকে ঢুকে যেতে পারে। স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেলে যা স্থায়ী জলাবদ্ধতা তৈরি করবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এসব আশঙ্কাও বিবেচনায় রেখে কাজ চলছে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী অখিল বিশ্বাস বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রম সবচেয়ে বড়। এটা শেষ হলে তখন অন্যান্য বিভাগও সহজে কাজ করতে পারবে।

বন্যা নিয়ন্ত্রণ বা জলাবদ্ধতা দূর করার চেয়ে ঢাকার যানজট নিরসনে এ প্রকল্প ব্যবহারের ওপর কর্তৃপক্ষের গুরুত্ব বেশি-এমন অভিযোগ স্থানীয়দের। তাই বিগত বছরগুলোর বর্ষাকালীন চিত্র দেখে স্থানীয়রা এখন নিজেদের মত করে জীবনযাত্রার ধারা বদলে নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status