ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অাবারও মা হচ্ছেন মিথিলা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 9:06 PM

অাবারও মা হচ্ছেন মিথিলা!

অাবারও মা হচ্ছেন মিথিলা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। নানা করণেই তিনি আলোচনায় থাকেন। ছাড়াছাড়ি, প্রেম, বিয়ে, কলকাতা দিন যাপন সব মিলিয়ে আলোচনায় তুঙ্গে। এবার আলোচনায় রয়েছেন মা হওয়ার খবর নিয়ে। মিথিলা কি ফের মা হচ্ছেন!  একটি ছবিতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি গর্ভবতী।

মা হওয়ার খবরটি মূলত একটি নাটকের গল্পের। বাস্তবে তিনি মা হচ্ছেন না। আগামী ঈদে সন্তান সম্ভবা একটি মায়ের চরিত্রে অভনয় করেছেন মিথিলা।

আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। এই ঈদে নাটকটি প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, কয়েকজন দুষ্টু ছেলের মাথায় সব সময় দুষ্টুমি ভর করে। তারা এবার একটা অভিযানের পরিকল্পনা করে। আর তাদের পেছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

নাটকটিতে অভিনয় করেছেন মিথিলা ছাড়াও মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠুসহ অনেকেই। নাটকটি এই ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status