ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 9:27 PM
সর্বশেষ আপডেট: Thursday, 21 May, 2020, 2:02 AM

আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা

আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা

ঘূর্ণিঝড় আম্পানের প্রবল দাপট কলকাতায় তৈরি করেছে বিভীষিকা।  বুধবার সকাল থেকেই নগরীতে বইতে শুরু করে দমকা হাওয়া।  বেলা গড়াবার সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার বেগ বেড়ে যায়। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি।  বিকেল ৪টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান।  অন্ধকার হয়ে আসে আকাশ, তুমুল ঝড়ে বইতে শুরু করে শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। বেশ কিছু এলাকায় গাছপালা দুমড়ে মুচড়ে উপড়ে ফেলেছে শক্তিশালী ঝড়টি।

ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, কলকাতায় বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ৯৬কিমি থেকে ১০৫ কিমি। সন্ধায়ে ঝড়ের গতিবেগ আরও বাড়বে। এটি আরও ৪ ঘণ্টা পশ্চিমবঙ্গে দক্ষিণাংশে তাণ্ডব চালাতে পারে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঝড়ের তাণ্ডব কমে যাবে।  সুন্দরবন উপকূল ধরে এটি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে।

এদিকে ঝড়ের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই একের পর এক গাছ ভেঙে পড়ার খবর আসতে শুরু করে কলকাতা পৌরসভার কন্ট্রোলরুমে।  পার্ক স্টিট, থিয়েটার রোড, সাদার্ন এভিনিউ, রেড রোড কলকাতা ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর সামনে, ইডেন গার্ডেন্সের সামনে, ক্যামাক স্ট্রীট, গড়িয়াহাট, কসবা, পাইকপাড়া, টালা, বাগমারী, খিদিরপুর সর্বোচ্চ একের পর এক গাছ ভেঙে পড়ার খবর আসতে থাকে।  ক্যামাক স্ট্রীট, বিবিডি বাগ, পাইকপাড়া এলাকায় গাছ ভেঙে পড়ে ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কলকাতার এই বিপর্যয় মোকাবিলায় পুরসভার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে।  কলকাতা পুলিশের কর্মীরাও বেশ কিছু জায়গায় পৌঁছে দিয়ে গাছকেটে বাঁশরী এ রাস্তা পরিষ্কার করতে নেমেছে।  বিকেল ৫টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা শহরে কোন ব্যক্তির দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সর্বত্রই মাইকে ঘোষণা করা হয় যাতে বেলা বারোটার পর কেউ রাস্তায় না বেরোয়।

একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক গত দু মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল সবাইকেই। আর তার মাঝেই মূর্তিমান বিভীষিকার মতো এসে পৌঁছালো আমফান ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় দেখিয়ে দিল মানুষ কতটা অসহায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির দাপট যেমন বাড়তে শুরু করল, তেমন ভাবেই ঝড় শুরু হতে লাগল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status