ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 May, 2020, 12:26 PM

নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু

নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত 'স্টাইল জোন' সেলুনে কমপ্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন সেলুনে চুল কাটাতে আসা রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন সেলুনের মালিক আবুল কালাম (৩৫)।

রাসেল লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার আগ্রারতলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি ৩৮ নয়াপল্টনে থাকতেন। তাঁর শরীরের ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল।

অপরদিকে, শাহ আলম পিরোজপুর জেলার কাউখালী  উপজেলার মৃত রহম আলীর ছেলে। তিনি থাকতেন  ৩৪/১, নয়াপল্টনে। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর পল্টন থানাধীন ৪৪ নম্বর নয়াপল্টনে অবস্থিত 'স্টাইল জোন'নামের সেলুনে  এসির কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে সেলুনটির মালিকসহ তিনজন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান চুল কাটতে আসা রাসেল। পরের দিন শনিবার দুপুরে মারা যান পথচারী শাহ আলম। এখনো হাসপাতালে চিকিৎসাধীন সেলুনের মালিক আবুল কালাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status