ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2020, 12:21 PM

নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনায় জলমহালে মাছ ধরা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যার আগে খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছায়ার হাওরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত শাহ্বাজ মিয়া (৫০), রব্বানী (৪০), জিয়াউর রহমান (৩০), মতিউর রহমান (১৮), নাজমুল হক (২০), মস্তু মিয়া (৫৫), আতাউর রহমান (২০), তাপস (২৬), টিয়া মিয়া (৩০), নূরুল ইসলাম (৬০), কামাল হোসেন (৩২) ও রওশন আলীকে (২৮) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুরের মস্তু মিয়া ও তার লোকজন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ছায়ার হাওরে জলমহালে মাছ ধরতে যায়।

এ সময় একই গ্রামের শাহ্বাজ মিয়ার জলমহালে মাছ ধরতে বাধা দেয়। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যার আগ মুহূর্তে দু’পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহ্মুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জনের মতো আহত হবার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status