ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অবরুদ্ধ হচ্ছে স্পেন, একদিনে আক্রান্ত ২০০০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:47 PM

অবরুদ্ধ হচ্ছে স্পেন, একদিনে আক্রান্ত ২০০০

অবরুদ্ধ হচ্ছে স্পেন, একদিনে আক্রান্ত ২০০০

স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজারে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় দুই হাজার মানুষ। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রে সানচেজ এ সংকট মোকাবিলার জন্য এরই মধ্যে স্টেট অব এলার্ট জারি করেন। তবে পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে দেশটি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করতে যাচ্ছেন পেদ্রে সানচেজ।

দেশটির বড় শহরগুলোতে ইতোমধ্যে শুক্রবার স্টেট অব এলার্ট ঘোষণার পর রাত থেকে বার, রেস্টুরেন্ট ও দোকানপাট বন্ধ করে দেয়া হচ্ছে।

শুধু প্রাথমিক প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সুপার মার্কেট, ফার্মেসি, পেট্রল পাম্পগুলো খোলা রাখা হয়েছে।

এদিকে সেভিইয়া শহরের মেয়র ইতোমধ্যে বিখ্যাত ইস্টার মিছিলের (সেমানা সান্তা) আয়োজন স্থগিত ঘোষণা করেন। কাতালোনিয়ার প্রেসিডেন্ট কিম তোররা কাতালোনিয়াকে স্পেনের অন্যান্য অঞ্চল থেকে আলাদা করার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন। মাদ্রিদ থেকে কাতালোনিয়াতে আসা বিমান, রেল ও সমুদ্রপথের প্রবেশ বন্ধ করতে বলেছেন।

শনিবার (১৪ মার্চ) জেট-টু এয়ার লাইন্স স্পেনের সঙ্গে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, ইউরোপ এখন কোপিড-১৯ এর কারণে মহামারির কেন্দ্রস্থলে রূপ নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status