ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
তোপের মুখে কার্তিক কিয়ারার প্রেম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:33 PM

তোপের মুখে কার্তিক কিয়ারার প্রেম

তোপের মুখে কার্তিক কিয়ারার প্রেম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা এ সময়ের নায়িকা সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন অনেক দিনের। কিন্তু এই গুঞ্জনের মাঝেই এবার শোনা গেল অবাক হবার মতো খবর। সারাকে ছেড়ে নাকি কিয়ারা আডবানীর প্রেমে মজেছেন কার্তিক!

শুধু তাই নয়, রাজস্থানের জয়পুর শহরে কিয়ারার প্রেমে হাবুডুবু অবস্থায় ক্যামেরায় ধরাও পড়েছেন কার্তিক আরিয়ান। কার্তিক-কিয়ারার এই রোম্যান্টিক ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম।

তবে কিয়ারার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন কার্তিক নিজেই। সেই ছবির ক্যাপশনে কার্তিক লিখেছেন, ভালোবাসায় এতটাও অন্ধ হয়েও না যে ভূতকেও দেখতে পাবে না। এতে কিসের ইঙ্গিত দিলেন কার্তিক? এমন প্রশ্ন এখন অনেকের।

শিগগিরই কার্তিক ও কিয়ারাকে জুটি বেঁধে দেখা যাবে ভুল-ভুলাইয়ার নামের ছবিতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কার্তিকের এই ছবিটি ওই সিনেমার শুটিংয়ের।

অক্ষয় কুমার অভিনীত ছবি ভুল-ভুলাইয়া নামের ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। ছবিটি নির্মাণ করেছিলেন প্রিয়দর্শন। তবে এবারের ছবিটি নির্মাণ করছেন আনিস বাজমি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status