কাতারের আল শাহনিয়ায় ঐতিহ্যবাহী দোসারী পার্কে গত শুক্রবার বনভোজন উপভোগ করলেন বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতার এর প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও এতে অংশ নেন কাতারের নানা অঞ্চলের বাংলাদেশী প্রবাসীরা।বনভোজনে এসে মনোরম পরিবেশে দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় গানের আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা। সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান সংগঠনের সভাপতি জীয়া উদ্দিন জীয়াসহ অনেকে।
এছাড়া বনভোজনের শুরুতেই ছিলো বিভিন্ন বয়সীদের নিয়ে নানা রকম খেলার আয়োজন। ছোট শীশুদের বিস্কুট খেলা, মোরগ লড়াই ও বড়দের বল পাস খেলা ইত্যাদি। চুড়ইবাতির বিশেষ আয়োজন ছিলো মধ্যান্হ ভোজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি।
সংগঠনের সভাপতি আলহাজ্ব জিয়া উদ্দীন জিয়া'র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এম. মইন উদ্দীনের সন্চালনায় বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান বলেন, প্রবাস জীবনে সপ্তাহের কর্মদিবসের ছুটির দিনে এমন আয়োজন সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। তিনি আরো বলেন সবাইর প্রতি অনুরোধ করবো, আপনারা কাতারের আইন কানুন মেনে চলুন এবং কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল জরুন।
বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতার'র বনভোজন অনুষ্ঠিত
এছাড়া বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ কমিনিটি সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযাদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন দুলাল, মোঃ রাজ রাজিব, মোঃ শাহ আলম, চিরন্তন বাউল সংগঠেন সভাপতি আবিদুর রহমান ফারুক, মুসা আহমদ ও সংগঠনের সাবেক সভাপতি হাসান বিল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল মুনচুর, সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, রেজাউল করিম রাশেদ, শাহেদ আলীসহ অনেকে। শেষদিকে প্রধান অতিথির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রবাস জীবনে বিরামহীন জীবন যাপনের মধ্যে নিজেদেরকে কিছুটা আনন্দে মাতিয়ে রাখতে ও মানষিক প্রশান্তির জন্য ছুটির দিনে এমন আয়োজন করে থাকে প্রবাসী বাংলাদেশীরা।