ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা দিবসে নিশো-মেহজাবীন জুটিতেই ভরসা বেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 11:21 PM

ভালোবাসা দিবসে নিশো-মেহজাবীন জুটিতেই ভরসা বেশি

ভালোবাসা দিবসে নিশো-মেহজাবীন জুটিতেই ভরসা বেশি

বিশেষ দিবস মানেই বিশেষ নাটক। আর ভালোবাসা দিবসের নাটকগুলো হয় একটু অন্য রকম। গল্পে-সংলাপে ছড়ানো থাকে প্রেম, রোমান্স। এইসব নাটকে জুটি হয়ে কাজ করতে দেখা যায় সময়ের ক্রেজদের।

তেমনি আসছে ভালোবাসা দিবসেও দর্শক মাতিয়ে রাখতে হাজির হবে বেশ কিছু জুটি। যারা এই সময়টাকে রঙিন করে রেখেছেন ছোটপর্দায়। তারমধ্যে অভিনেতা আফরান নিশো ভালোবাসা দিবসের ১২ নাটকটি নাটকে অভিনয় করেছেন বলে জানা গেছে।

সেইসব নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। তার ভেতর ৮টি নাটকে নিশোর বিপরীতে দেখা যাবে লাক্স তারকা মেহজাবিন চৌধুরীকে। যা আসছে ভালোবাসা দিবসে সর্বোচ্চ নাটকের জুটি হতে চলেছে। দর্শকপ্রিয়তার জন্যই পরিচালক ও প্রযোজকেরা এই জুটির উপর ভরসা রেখেছেন।

এছাড়াও নিশোর সঙ্গে ৩টি নাটকে থাকবেন তানজিন তিশা আর একটিতে দেখা মিলবে তাসনোভা তিশার।

ভালোবাসা দিবসে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী জুটি বেঁধেছেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিজ’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিনী’ ও ‘প্রতিদিন’, কাজল আরেফিন অমির পরিচালনায় ‘সরি আই ল্যাভ ইউ’, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় ‘ঘটনা সত্য’, সঞ্জয় সমদ্দানের পরিচালনায় ‘শিফ্ট’, অ্যাঙ্গোর জেবের পরিচালনায় ‘সিগনেচার’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘ফ্রেম’ নাটকে।

এদিন আফরান নিশো ও তানজিন তিশা জুটিকে দেখা যাবে ৩টি নাটকে। নাটকগুলো হলো মহিদুল মহিমের পরিচালনায় ‘এপিলেপসি’, মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সেই তো এলে তুমি’ ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘মি অ্যান্ড ইউ (লাস্ট চ্যাপ্টার)’।

এছাড়া শাওনের পরিচালনায় ‘সিটি অফ ইরোর’ শিরোনামে একটি নাটকে নিশোর বিপরীতে দেখা যাবে তাসনোভা তিশাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status