ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
থাইল্যান্ডে ফেসবুক লাইভে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 7:30 PM

থাইল্যান্ডে ফেসবুক লাইভে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ১২

থাইল্যান্ডে ফেসবুক লাইভে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ১২

থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রথমে ওই ঘাতক সেনা ক্যাম্পে তার কমান্ডারের দিকে গুলি করেন। পরে আরও দুই সহকর্মীর ওপর গুলি চালান তিনি। পরে তিনি মুনাং জেলার একটি শপিং মলে প্রবেশ করে তাণ্ডব চালান।

সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসার্নের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।

এসময় তিনি নিজের মোবাইলে সেলফি মুডে ফেসবুক লাইভ দিচ্ছিলেন। তবে এ লাইভের কিছুক্ষণ পরই তার মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তার হিসেব পাওয়া যায়নি।

থাইল্যান্ডের পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই বন্দুকধারী একটি মেশিনগান ব্যবহার করে নির্দোষ ব্যক্তিদের হতাহত করেন। ওই এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status