ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এমাসেই বিয়ে, চীন থেকে ফিরতে না পেরে যা বললেন এই তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 11:05 PM

এমাসেই বিয়ে, চীন থেকে ফিরতে না পেরে যা বললেন এই তরুণী

এমাসেই বিয়ে, চীন থেকে ফিরতে না পেরে যা বললেন এই তরুণী

ভারতীয় নাগরিকদের চীনের উহান থেকে দুইটি বিমানে দেশে আনা হয়। কিন্তু প্রথম বিমানে আনা হয়নি তাকে। জ্বর থাকায় করোনাভাইরাস সংক্রমণের ভয়ে দ্বিতীয় বিমানেও জায়গা হয়নি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নেম জ্যোতির। এ দিকে, এই মাসেই তার বিয়ে। তার আগে উহান থেকে দেশে ফিরতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন ওই তরুণী।

জ্যোতি জানিয়েছেন, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমানে ওঠার আগে স্ক্রিনিংয়ের সময়ে বাদ পড়েন তিনি ও তার এক সহকর্মী।

ভিডিওতে তিনি বলেছেন, ‘‘আমদের ৫৮ জনের উহান থেকে ভারতে ফেরার প্রথম বিমানটিতে ওঠার কথা ছিল। কিন্তু জ্বর থাকায় আমার সহকর্মী সত্য সাই কৃষ্ণ ও আমাকে সেই বিমানে তোলা হয়নি। বিমানে থাকা চিকিৎসকেরা বলেন আমরা দ্বিতীয় বিমানটিতে ফিরতে পারব।’’

শিক্ষানবিশ ওই ইঞ্জিনিয়ার তরুণী জানান, এর কয়েক ঘণ্টার মধ্যে তাদের কাছে ফোন আসে। জানানো হয়, জ্বর থাকায় দ্বিতীয় বিমানটিতেও তোলা হবে না তাদের।

তার দাবি, ‘‘আমরা ভাইরাস আক্রান্ত কি না তা নিয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছুই জানাননি। কিন্তু আমাদের দেহে এখন সংক্রমণের কোনো উপসর্গ নেই। আমরা সুস্থতার প্রমাণ দিতে প্রস্তুত।’’

মেয়েকে দেশে ফেরাতে ভারতীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন জ্যোতির মা প্রমীলাও। তিনি জানান, বেঙ্গালুরুর বাসিন্দা এক পাত্রের সঙ্গে এ মাসেই বিয়ে ঠিক হয়েছে জ্যোতির। তার আগে মেয়ে উহানে আটকে পড়ায় দুশ্চিন্তায় গোটা পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status