ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি কেন এজেন্ট দিতে পারেনি, প্রশ্ন কাদেরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 3:17 PM

বিএনপি কেন এজেন্ট দিতে পারেনি, প্রশ্ন কাদেরের

বিএনপি কেন এজেন্ট দিতে পারেনি, প্রশ্ন কাদেরের

অতীতের বহু নির্বাচনে বিএনপি কেন এজেন্ট দিতে পারেনি সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনেও বিএনপি তাদের এজেন্ট দিতে পারেনি। তারা কেন এজেন্ট দিতে পারে না? তাদের কর্মীর শূন্যতা কেন তৈরি হয়েছে, এটার জবাব দেবে বিএনপি।

এজেন্ট না দেয়া আর এজেন্টকে আসতে না দেয়া ভিন্ন জিনিস উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা এমন অনেক এজেন্টের নাম দেয় যারা সময়মত কেন্দ্রে থাকে না বা দায়িত্ব পালন করে না। সেটার জন্যতো আমরা দায়ি না। বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে বলুন এটা পরিষ্কার করতে, কোন কোন এজেন্ট আসতে পারেনি। পদ্মা সেতুতে প্রায় এক হাজার চীনা শ্রমিক বা কর্মী কাজ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, এদের মধ্যে ১৫০ জন শিফটিং ছুটিতে থাকে। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মাসেতু নির্মাণকাজে কোনো অসুবিধা সৃষ্টি হবে না। চীন থেকে যারা আসছে, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে যারা এসেছেন, নিয়ম অনুযায়ী তাদের ১৪ দিন সব কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না। সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ও দলীয়ভাবেও তাদের এ ব্যাপারে সর্বাত্মক সহযোগীতা দেয়া হবে। এবার বিদেশী ৬৭ জন পর্যবেক্ষক থাকবে জানিয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, অন্যবারের চেয়ে আইসশৃঙ্খলা বাহিনীও বেশি থাকবে। তাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status