ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সংসদে সাকিব! পাপনের দায়িত্ব নিয়ে প্রশ্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 2:18 PM

সংসদে সাকিব! পাপনের দায়িত্ব নিয়ে প্রশ্ন

সংসদে সাকিব! পাপনের দায়িত্ব নিয়ে প্রশ্ন

আপাতত ক্রিকেট মাঠে নেই। তবু নিয়মিত আলোচনার টেবিলে সাকিব আল হাসান। ক’দিন আগে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন। এবার জাতীয় সংসদেও সাকিব! অবশ্য তিনি সংসদে সশরীরে যাননি, অধিবেশনের আলোচনায়ই উঠে আসে সাকিবের নাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সাকিব বিষয়ে আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। এ সময় তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

ফখরুল ইমাম বলেন, ‘আমাদের জন্য দুঃসংবাদ। আমাদের বিসিবির প্রভাবশালী সভাপতি পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বোধগম্য নয়, এর আগেও দেখেছি সভাপতি যারা ছিলেন দক্ষতার সঙ্গে চালিয়েছেন। আশা করি, এটার শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেয়া হবে।’

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় গত বছরের অক্টোবরে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status