ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 12:38 PM

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার র‍্যাব-৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাশেদুল হাসান রাব্বি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।


রাব্বিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ২০১৮ সাল থেকে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছে। তার বিরুদ্ধে একই অপরাধে সবুজবাগ ও তেজগাঁও থানায় ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ সময় তার কাছ থেকে অসংখ্য ফেসবুক আইডি, ২টি মোবাইল ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে র‍্যাব।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status