ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আর কোটি টাকার বিমান নয়, মমিনুলদের যেতে হবে ১২-১৩ ঘণ্টা জার্নি করে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 12:22 PM

আর কোটি টাকার বিমান নয়, মমিনুলদের যেতে হবে ১২-১৩ ঘণ্টা জার্নি করে

আর কোটি টাকার বিমান নয়, মমিনুলদের যেতে হবে ১২-১৩ ঘণ্টা জার্নি করে

ভৌগোলিক দূরত্ব খুব বেশি না হলেও বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট নেই। যেতে হয় কাতার ঘুরে। যে কারণে সময়ও লাগে প্রায় ১২-১৩ ঘণ্টা। বাংলাদেশ টেস্ট দলকে সে পথ দিয়েই যেতে হবে পাকিস্তান, যেমনটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এ বিষয়ে বিসিবি সিইও বলেন, ‘প্রথম দফার সফর ছিল বলে অনেক বিষয় ছিল। যে কারণে চার্টার্ড ফ্লাইটে যাওয়া। তবে সামনের দুই সফরে তা আর থাকছে না।’

লম্বা জার্নি, ক্রিকেটাররা যদি অসুস্থ হয়ে যায়; তাহলে কী উপায়। এমন কথা বিবেচনা করেই বিসিবি টি২০ দলের জন্য স্পেশাল বিমানের ব্যবস্থা করেছিল। কিন্তু তার বিনিময়ে মিলল শুধুই শূন্যতা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ বাজেভাবে হেরেই বাড়ি ফিরে বাংলাদেশ দল।

অথচ বিসিবির এই বাড়তি সংযোজনেই (চার্টার্ড প্লেন) কেবল খরচ হয় কোটি টাকার বেশি। প্রথম দফায় পাকিস্তানের মাটিতে ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ছিল টাইগাররা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রথম দফার এই সফরের যাওয়া-আসা মিলিয়ে বিসিবির খরচ হয়েছে দেড় লাখ মার্কিন ডলার বা এক কোটি ২৭ লাখ টাকারও বেশি।

শেষমেশ এবার আর সেই বিশেষ ব্যবস্থা থেকে সরে দাঁড়িয়েছে বিসিবি। ৪ ফেব্রুয়ারি মুমিনুল হকের নেতৃত্বে যে দলটি টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি যাচ্ছে, তারা যাবে নিয়মিত ফ্লাইটে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে বাংলাদেশ দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status