ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
অব্যাহত ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 8:24 PM

অব্যাহত ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

অব্যাহত ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

ফরিদপুরের সালথায় জহির মোল্লা নামে এক ব্যক্তির অব্যাহত ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী।এ ঘটনায় ওই কিশোরীর বাবা রোববার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় মামলা করেছেন।

পুলিশ রোববার রাতে অভিযুক্ত জহির মোল্লাকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জহির মোল্লা যশোর জেলার সদর উপজেলার বলরামপুর পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। দুই বছর ধরে তিনি স্ত্রীকে নিয়ে সালথা উপজেলার যদুনন্দী গ্রামে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে জহির ধর্ষণ করে আসছিলেন। এরইমধ্যে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,  ধর্ষক জহিরকে সোমবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status