ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘন কুয়াশায় আজও শাহজালালে বিমান চলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 10:30 AM

ঘন কুয়াশায় আজও শাহজালালে বিমান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আজও শাহজালালে বিমান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজও বিমান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান। তিনি জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

কুয়াশা কেটে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা ২০ মিনিটেও স্বাভাবিক হয়নি বিমানবন্দরের কার্যক্রম।

গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status