ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 1:34 PM

বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ

বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ

বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বাতলে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বিএনপির এক লাখ লোক জামিনে আছে। তাদের ডাক দেন, তারা দুদিনের জন্য হাইকোর্টের সামনের প্রাঙ্গণে এসে বসে থাকুক। এর মধ্যে খোদার তখ্ত নড়ে যাবে, আর হাসিনা তো উড়ে যাবে।'

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত 'বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং স্বাধীনতার ৪৯ বছর প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জেএসডির কাউন্সিলের কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জেএসডি বিএনপি'র তুলনায় অনেক ছোট দল। তারা যে কাউন্সিল অধিবেশনটা করেছে ইমপ্রেস করেছে আমাকে, এটা আমার সোজা কথা। তারা যদি করতে পারে, তা হলে বিএনপি কি আজকে ইমারজেন্সি কাউন্সিল করতে পারে না?’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ডা. জাফরউল্লাহ বলেছেন– ‘নিশ্চয়ই তুমি একদিন আমাদের প্রধানমন্ত্রী হবে। তবে আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি তা হতে চাও কিনা?’ এর পর তিনি তারেক রহমানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকলে কোনো দিনও তা সম্ভব নয়। চাটুকারিতা ভালো লাগলেও সাবধান থাকতে হয়। তিনি তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, দূরে থেকে এখানকার আন্দোলন করা সম্ভব নয়।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status