ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মায়ের সামনে শ্লীলতাহানি: মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি কে এই রনি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 10:54 AM

মায়ের সামনে শ্লীলতাহানি: মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি কে এই রনি?

মায়ের সামনে শ্লীলতাহানি: মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি কে এই রনি?

মায়ের সামনে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।


২৯ ডিসেম্বর দিনগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী তরুণীর মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মমতাজ বেগম বন্দর উপজেলার বাসিন্দা। মামলার প্রধান আসামি সৈয়দ রনি আলম নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার হাজিগঞ্জ এলাকার এমরান হোসেনের ছেলে কানন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে। অপর আসামি ফতুল্লার পশ্চিম মাসদাইর জসুর ছেলে অনিক প্রধান (২২) এখনও পলাতক রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মমতাজ বেগম নামে এক নারী বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে রোববার রাতে মামলাটি দায়ের করেছেন। এরপরপরই অভিযান চালিয়ে কানন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর রাতে বন্দরের মমতাজ বেগম তার তরুণী মেয়েকে নিয়ে চাষাড়া শহীদ মিনারে আসেন। এসময় রনি, অনিক ও কাননসহ অজ্ঞাত আরও কয়েকজন তার মেয়েকে বাজে মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তার মেয়ের ওড়না ধরে টানাটানি শুরু করে শ্লীলতাহানি করেন।

এদিকে এ ঘটনায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। দোষীদের বিচার দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status