ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পাকস্থলীতে চার হাজার ইয়াবাসহ শাহজালালে আটক ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 11:27 PM

পাকস্থলীতে চার হাজার ইয়াবাসহ শাহজালালে আটক ১

পাকস্থলীতে চার হাজার ইয়াবাসহ শাহজালালে আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ১৮০ ইয়াবাসহ ইয়াসিন মাতবর (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। বিমান বন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য জানান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে ওই ব্যক্তি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা  করছিলো। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আর্মড পুলিশ সদস্যরা তাকে  চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে তার পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। উখিয়ার মো. ইউসুফ (৩৮) তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেয় বলে সে জানিয়েছে।

পরে তার পাকস্থলী থেকে এই ইয়াবা বের করে আনা হয়। আটক ইয়াবার বাজার মূল্য ১৩ লাখ টাকা বলে জানা যায়। আটক ইয়াসিন ঢাকার ডেমরা থানার তুষারধারার মুসলিমনগরের খালেক মাতবরেরপুত্র।

বিমানবন্দর থানায় এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status