ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বছর শেষে সৃজিতের চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 6:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 December, 2019, 11:08 PM

বছর শেষে সৃজিতের চমক

বছর শেষে সৃজিতের চমক

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি এখন ব্যস্ত তার নতুন ওয়েব সিরিজ নিয়ে। সত্যজিৎ রায়ের ফেলুদাকে এবার তিনি হাজির করছেন ওয়েব সিরিজে। সম্প্রতি ফেসবুকে সৃজিত লিখেছিলেন, ‘আমার বহুদিনের স্বপ্নপূরণ ৷ এবার ওয়েব সিরিজে ফেলুদা ফেরত!’ না, এখানেই শেষ নয়, শুটিংও শুরু করেছেন ওয়েব সিরিজটির।

এমন কী কয়েকদিন আগে এর শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছিলেন সৃজিত। জঙ্গলে আইন না মেনে শুটিং করার দায়ে তাকে জরিমানাও গুনতে হয়েছে। তাতে কী! সব ঝামেলা মিটিয়ে তিনি ঠিকই এগিয়ে নিয়ে চলেছেন তার প্রথম ওয়েব সিরিজের কাজ।

বছর শেষে এসে তারই এক ঝলক তুলে ধরেছেন ফেলুদার ভক্তদের জন্য। আজ (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিন এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন সৃজিত। বলা যেতে পারে বছরের শেষে ভক্তদের জন্য বিশেষ চমক ফেলুদা ওয়েব সিরিজের ফার্স্ট লুক।

বড় পর্দায় ফেলুদা ছবিতে (টিনটোরেটোর যিশু) টোটা রায়চৌধুরি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সৃজিতের ওয়েব সিরিজে তিনি ফেলুদা হয়ে হাজির হচ্ছেন। ফার্স্ট লুকে তাকে দারুণ দেখাচ্ছে। এখানে তোপসের ভূমিকায় অভিনয় করছেন কল্পন মিত্র। আর জটায়ুর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।

ডিজিটাল প্ল্যাটফর্ম আড্ডাটাইমস-এর জন্যে সত্যজিত্ রায়েরফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প ছিন্নমস্তার অভিশাপ ও যত কাণ্ড কাঠনমাণ্ডুকেই ওয়েব সিরিজে তুলে আনছেন সৃজিত ৷ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন নিশপাল সিং রানে ও রাজীব মেহরা ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status