ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
খেলার আগে মাকে ফোন দিয়ে যা বলেন ফিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 3:06 PM

খেলার আগে মাকে ফোন দিয়ে যা বলেন ফিজ

খেলার আগে মাকে ফোন দিয়ে যা বলেন ফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছেন না দেশের বর্তমান সেরা বাঁহাতি বোলার মোস্তাফিজুর রহমান। সমালোচকদের একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাকে। সাম্প্রতিক সময়ে নিজের পারফরম্যান্স নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ছিলেন বাঁহাতি এই পেসার। ছন্দ ফিরে পেতে হয়ে উঠেছিলেন মরিয়া। বঙ্গবন্ধু বিপিএলের শুরুতেও নিজেকে হারিয়ে খুঁজেছেন কাটারমাস্টার। কিন্তু চট্টগ্রাম পর্ব থেকে সেই চিন্তা দূর হতে শুরু করেছে তার। ধারাবাহিক ভালো করতে শুরু করেছেন ফিজ। উইকেটশিকার ও ইকোনমিতে এই মুহূর্তে তিনিই দলের সেরা বোলার। ৭ ম্যাচে ৬.৭৮ ইকোনমি ও ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে।

তাই এই ছন্দ সামনের দিনেও ধরে রাখতে বদ্ধ পরিকল্প মোস্তাফিজ। নিজের ফর্ম নিয়ে ফিজ বলেন, ‘এখনই যে সব ঠিক হয়ে গেছে তা নয়, চেষ্টা করে যাচ্ছি।’ নিজের নতুন সমস্যা নিয়ে এই বাঁহাতি পেসার বলেন, ‘গত কিছুদিনে আমার বেশি সমস্যা হচ্ছিল বোলিং রানআপে। আজ রানআপ সবচেয়ে ভালো মিলেছে বলেই বোলিংটা মনের মতো হয়েছে। আগে যে বলটা একটু বাড়তি চেষ্টায় করতে গেছি বা ইয়র্কার মারার চেষ্টা করেছি, পা অনেক বাইরে চলে যাচ্ছিল। চেষ্টা করছি সমস্যাটার সমাধান করতে।’

বিপিএলে গতকাল সোমবার (৩০ দিসেম্বর)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এক ভিন্ন ধরণের তথ্য দিলেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘দিনে খেলা হলে আমার জন্য ভালো হয়। এ কারণে আজ আমার ভালো বোলিং হয়েছে।’ রাতে কেন ভালো হয় না? শামীম চৌধুরীর এ প্রশ্নের জবাবে ফিজ বলেন, ‘আমার সেরা অস্ত্র কাটার, দিনে শুকনো উইকেটে যেটা ভালো কার্যকর। রাতে এটা কম হয়।’ এরপরেই তিনি জানান ম্যাচের আগে নিজেকে চাপমুক্ত রাখার কৌশল, মোস্তাফিজ বলেন, ‘ম্যাচের দিন টিম বাসে রওনা দেওয়ার আগে একটা কাজ নিয়মিত করি। মাকে ফোন দিয়ে বলি, দোয়া করো। মা বলেন, “দোয়া তো করিই।” তবুও বলি, পারফরম্যান্স যেমন হোক, তুমি দোয়া করে যাবে। মায়ের সঙ্গে কথা বললে আমার ভীষণ ভালো অনুভব হয়।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status