ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাজাকারকে শহীদ বলা ধৃষ্টতা: তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 December, 2019, 3:29 PM

রাজাকারকে শহীদ বলা ধৃষ্টতা: তথ্যমন্ত্রী

রাজাকারকে শহীদ বলা ধৃষ্টতা: তথ্যমন্ত্রী

রাজাকারকে শহীদ বলা জাতির সঙ্গে ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশন সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডিত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

মহান বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পুষ্পস্তবক অর্পণের পর তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ড হওয়া কাদের মোল্লাকে শহীদ বলায় পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) ও জেলা প্রশাসন থেকে এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না বলে এ সময় হুশিয়ার করেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status