ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে রাজশাহী জেলা আ'লীগের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা
নেতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 December, 2019, 1:03 PM

বিজয় দিবসে রাজশাহী জেলা আ'লীগের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা

বিজয় দিবসে রাজশাহী জেলা আ'লীগের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা

রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের  শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। সকাল সাড়ে ৮ টায় রাজশাহী কোর্ট এলাকায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। শহীদদের আত্মার মাফফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।   

এসময় জেলা উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারাসহ প্রমুখ।

বিজয় দিবসের  বক্তব্য জেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতার ও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেওর প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধেও ফলে একটি স্বাধীন দেশ পেয়েছি। বাঙালী জাতির আর কি চাওয়া থাকতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধেও পক্ষের মানুষদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। রাজশাহী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status