ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 December, 2019, 12:17 PM

বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুবৃর্ত্ত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে।

পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন ঘটনাস্থলে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

এ হামলার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম জেলা আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করে সাংবাদিকদের বলেন, যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে তারা প্রকৃত রাজাকার। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status