ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
অনুপ্রবেশকারীদের আগামী সম্মেলনে বাদ দেয়া হবে: কাদের
নতুন সয়ি প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 December, 2019, 11:25 AM

অনুপ্রবেশকারীদের আগামী সম্মেলনে বাদ দেয়া হবে: কাদের

অনুপ্রবেশকারীদের আগামী সম্মেলনে বাদ দেয়া হবে: কাদের

রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



তিনি বলেছেন, স্বাধীনতার বিশ্বাসঘাতকদের উত্তরসূরিদের কোনো ছাড় নয়। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।

এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, একাত্তরের যে লক্ষ্য ও চেতনা ছিল, সে লক্ষ্য অনুযায়ী আমরা এগোতে পারিনি। আমরা আরও এগোতে পারতাম, যদি পঁচাত্তরের রাজনৈতিক বিপর্যয় না হতো, সামরিক শাসন না থাকত।

হাসানুর হক ইনু বলেন, বাংলাদেশ এখনো নিরাপদ হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর রাজাকার–সমর্থিত সরকার ক্ষমতায় আসবে না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আর যাতে আমরা হোঁচট না খাই, তার গ্যারান্টি অর্জন করাটাই এ মুহূর্তের রাজনৈতিক চ্যালেঞ্জ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status