ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালায়ের শুভ উদ্ভোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 December, 2019, 12:07 AM

তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালায়ের শুভ উদ্ভোধন

তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালায়ের শুভ উদ্ভোধন

রাজশাহী বাগমারার তাহেরপুর পৌরসভায় রবিবার ১৫ ডিসেম্বর, সকালে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২তলা ভবনের ছাদ ঢালায়ের নির্মাণ কজের শুভ উদ্ভোধন করেন। এ সময় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রকল্পের আওতায় নির্মাণ ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়, ১,০১,০৮,৬৫৭.৪০ টাকা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান বুলু, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিত রায় তোতা, তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইদ্রীস আলী, অফিস সহকারী আঃ রাজ্জাক, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমজাদ মৃধা, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,  অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার দাস (পিন্টু) ও সদস্য হাবিবুল্লাহ খন্দকার, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কান্টু শাহ্, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হামিদ, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর রইছ উদ্দিন, ১,২ও ০৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেওয়া, তাহেরপুর পৌরসভার ডিজাইনার মনিরুজ্জামান জনী, তাহেরপুর প্রেসক্লাবের  যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, তাহেরপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম, ঠিকাদার হেলাল হোসেন, প্রকৌশলী বিদ্যুৎ, হেড মিস্ত্রী কামাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status