ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সৌদিতে নির্যাতিতা কিশোরীকে ফিরিয়ে আনতে পরিকল্পনামন্ত্রীর ডিও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 December, 2019, 6:51 PM

সৌদিতে নির্যাতিতা কিশোরীকে ফিরিয়ে আনতে পরিকল্পনামন্ত্রীর ডিও

সৌদিতে নির্যাতিতা কিশোরীকে ফিরিয়ে আনতে পরিকল্পনামন্ত্রীর ডিও

সৌদি আবর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের নির্যাতিতা সেই কিশোরীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।




স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মেয়েটিকে দেশে ফিরিয়ে আনার জন্য ডিও লেটার দিয়েছেন।




জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সৌদি আরবে জগন্নাথপুরের এক কিশোরী মেয়েকে আটকে রেখে অমানুষিক নির্যাতনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে ওই মেয়ের বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে।





তিনি বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয় মঙ্গলবার ডিও লেটার দিয়েছেন। আমরা মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি।





উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর সদর এলাকার বাসিন্দা জগলু মিয়ার কিশোরী মেয়ে ফারহানা বেগমকে একই এলাকার তারিফ উল্লার ছেলে স্থানীয় দালাল লিলু মিয়ার প্ররোচনায় সৌদি আরবে পাঠানো হয়।




সেখানে কিশোরীকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। গত ৯ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status