ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হজের কোটা কে নির্ধারণ করে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 10:45 AM

হজের কোটা কে নির্ধারণ করে?

হজের কোটা কে নির্ধারণ করে?

ইসলামের মূল পঞ্চ ভিত্তির অন্যতম হজ। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন হজ আল্লাহর একটি বিশেষ বিধান, আল্লাহ হজ পালনের মধ্যে মহান উদ্দেশ্য নিহিত রেখেছেন। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হলো এই হজ হজ। প্রতিবছর হাজীর সংখ্যা বাড়ছে।

তবে তারপরও অভিযোগ রয়েছে- অনেক মুসলিম তাদের ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট বছর হজে যেতে পারেন না। যেহেতু সারা বিশ্ব থেকেই মুসলিমরা হজ করতে যান তাই একটি বছরে কোন দেশ থেকে কত মানুষ হজ করতে পারবেন, তার একটি কোটা তৈরি করে দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা (ওআইসি)। বাংলাদেশ, পাকিস্তান এবং মালয়েশিয়ার মতো বেশ কিছু দেশ প্রতিবছরই কোটা বাড়ানোর অনুরোধ করে আসছে।

২০২০ সালের জন্য বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে হজ সংক্রান্ত যে চুক্তি সাক্ষর করা হয়েছে সেখানে বাংলাদেশিদের হজ কোটা ১০ হাজার বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামী বছর ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি হজে যেতে পারবেন।

২০১৯ সালে ভারত থেকে হজের কোটা বাড়ানো হয়েছে। এটি ১ লাখ ৭০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ করা হয়েছে। পাকিস্তান থেকেও দুই লাখ মুসলিম হজ করতে গেছেন। যদিও ২০২০ সালের জন্য এই সংখ্যা আরও ২০ হাজার বাড়ানোর দাবি করেছে পাকিস্তান। মালয়েশিয়া থেকে ২০১৯ সালে প্রায় ৩০ হাজার মুসলিম হজ পালন করতে গিয়েছিলেন। মালয়েশিয়াও এ কোটা বাড়ানোর দাবি করেছে।

হজের জন্য সৌদি আরববে ব্যাপক আয়োজন করতে হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status