ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আকাশ আমিনের ‘জাস্টফ্রেন্ড’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 9:31 PM

আকাশ আমিনের ‘জাস্টফ্রেন্ড’

আকাশ আমিনের ‘জাস্টফ্রেন্ড’

কক্সবাজারে শেষ হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাস্টফ্রেন্ড’ এর শুটিং। গুণী নির্মাতা আকাশ আমিন এর নির্দেশনায় আজিশা রহমান ইতির চিত্রনাট্যে শর্টফিল্মটিতে অভিনয় করেছেন তানিন সুবাহ, আসিফ আলম জিদান।

পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ শর্টফিল্মের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী সবুজ ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।

শর্টফিল্মটির গল্পে দেখা যাবে, তমা তার হাজব্যান্ড জিসানকে নিয়ে কক্সবাজারে যাবে হানিমুনে কিন্তু তমা তার বেস্টফ্রেন্ড সীমান্তকে সাথে নিয়ে নেয় কারণ সীমান্তকে ছাড়া তমা তেমন কোথায় যায়না। কিন্তু কক্সবাজারে বারবার সীমান্তের চোখের সামনে তমা আর জিসানের ক্লোজলি রোমান্টিকতাকে মন থেকে মেনে নিতে পারছেনা, একদিন সন্ধ্যা বেলা কোলাহল থেকে একটু দুরে বিচের পারে সন্ধ্যা বেলায় জিসান আর তমাকে খুব কাছাকাছি দেখে সীমান্ত।

তমা আর জিসানকে এই অবস্থায় দেখে হয়ে সীমান্ত জিসানকে খুন করতে উদ্ধৃত হয় আর এইভাবে গল্প এগিয়ে যায়।

শহীদ খানের প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি খুব শিগগির 'আকাশ বিডি' নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে আসিফ আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‌‌‘ব্ল্যাকমেইল’। যা অন্তর্জালে সাড়া ফেলেছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status