ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
গুলি ফুটিয়ে বউ বরণ করলেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি নাঈম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 9:22 PM

গুলি ফুটিয়ে বউ বরণ করলেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি নাঈম

গুলি ফুটিয়ে বউ বরণ করলেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি নাঈম

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, রাতে বাড়ির পাশে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম। যা দেখে পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান।

আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ওই ভিডিওটি কখনকার কিংবা কবে তিনি বিয়ে করেছেন তা জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status