ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
‘ক্যাসিনো’র নায়িকা বুবলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:40 PM

‘ক্যাসিনো’র নায়িকা বুবলী

‘ক্যাসিনো’র নায়িকা বুবলী

শাকিব খানের বলয় থেকে বের হচ্ছেন বুবলী। শাকিব খানের হাত ধরে মিডিয়ায় পথচলা শুরু করলেও এখন তিনি জুটি বাঁধছেন নীরবের সঙ্গে। এক্ষেত্রে নীরব ভাগ্যবান। শাকিব খানের সঙ্গে দীর্ঘদিন জুটি হয়ে কাজ করার পর অপু বিশ্বাস নীরবের সঙ্গে জুটি হয়েছিলেন।

‘ক্যাসিনো’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা জয়ী নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে নিরব-বুবলী ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির নিশ্চিত করেছেন এমন খবর। তিনি বলেন, গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। ২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।

থ্রিলার গল্পে ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি। অন্যদিকে, নিরব-বুবলী দুজনেই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন। এমনকি, তাদের দুজনের সঙ্গে তাসকিনও প্রথমবার সৈকত নাসিরের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন।

প্রত্যেকেই কাজটি দর্শকদের যেন পছন্দ হয়, সে বিষয়টি মাথায় রেখেই বাড়তি মনোযোগ রাখছেন ‘ক্যাসিনো’র দিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status