ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মিথিলা-ফাহমির অন্তরঙ্গ নিয়ে মুখ খুললেন প্রভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 12:29 PM

মিথিলা-ফাহমির অন্তরঙ্গ নিয়ে মুখ খুললেন প্রভা

মিথিলা-ফাহমির অন্তরঙ্গ নিয়ে মুখ খুললেন প্রভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী মিথিলার আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে। মিথিলা এটাকে ‘অস্বাভাবিক কোনো ছবি না’ বলে মন্তব্য করলেও এটিকে ইঙ্গিত করে অন্য এক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মন্তব্য করেছেন। এ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রভা লিখেছেন- ‘কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা, এথিকালি কোন রাইট আপনি রাখেন না; বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক….’।

উল্লেখ্য, কয়েক বছর আগে প্রভার আপক্তিকর কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছিল।

অপরদিকে, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘটে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

এরপর থেকে মিথিলাকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশ পাচ্ছে গোপন সম্পর্কের খবর। ফাহমির সঙ্গে ভাইরাল হওয়া এই ছবির আগে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্কের খবর উঠে আসে শোবিজ পাতায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status