ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মিথিলা তুমি কার?
ফাহমির দখলে সোশ্যাল মিডিয়া, নেপালে একান্ত সময় সৃজীতের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 12:11 PM

মিথিলা তুমি কার?

মিথিলা তুমি কার?

গতকাল থেকেই তুমুল হইচই লেগে আছে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়। তবে সেখানকার দখলে ফাহমি রয়েছেন। তবে, নেপালে সৃজীতের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী মিথিলা। এখন প্রশ্ন উঠেছে মিথিলা তুমি কার?

তখন রাত ৯টার কাটা অতিক্রম করেছে। বাইরে ঠাণ্ডা। সুনসান নিরবতা নেমে এসেছে নেপালের এই শহরটিতে। দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে। কেননা লোকজন একেবারে কমে গেছে।

রাত ৯টা মানে কাঠামুণ্ডু থেকে সোয়া ঘণ্টা দুরত্বের এই নাগরকোট শহরে অনেক রাত। এমনই সময় শহরের উপকণ্ঠের একটি দোকানে দেখা মিলল বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী মিথিলাকে। পাশেই রয়েছে কলকাতার নামী চিত্রপরিচালক সৃজিৎ।

দুজনেই দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। মিথিলা একটি জিনিস নিয়ে এসে সৃজিৎকে দেখালেন। তারপর ঝুড়িতে রাখা হলো। সৃজিৎও দেখছেন তাকিয়ে তারপরে মনে পড়ে যাওয়া পণ্য নিয়ে ঝুড়িতে রাখছেন।

দোকানে এই দুজন ক্রেতা ছাড়া আর কেউ নেই। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুকুর, দু’একজন লোক চোখে পড়ে বটে। সৃজিৎ ও মিথিলার আলাপচারিতার ধরন দেখে বোঝার উপায় নেই যে তারা শুধু বন্ধু।

মিথিলার সঙ্গে ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ফিসফাস বিনোদন জগতে। দুজনকে প্রায়ই দেখা যায় নানা জায়গায়। তবে বরাবরই তাঁরা একে অপরকে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে দাবি করে আসছেন।

কিছুদিন আগেও পারিবারিক আবহে ছবি দিয়ে সংবাদের শিরোনামের অংশ হয়েছেন। ক’দিন আগেও দুর্গাপূজায় একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে খবরের শিরোনামে এসেছেন সৃজিত ও মিথিলা।

কিছুদিন আগে মেয়ের কারণে সাবেক স্বামী তাহসান ও মিথিলাকে যুক্তরাষ্ট্রে দেখা যায়। সেসময় ধারণা করা হয়েছিল এই দুজন ফের বুঝি একই ছাদের নিচে আসছেন। কিন্তু এবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে তাঁদের দেখা মিলল নেপালে।

তাও দেশটির রাজধানী থেকে অনেক দূরে। সময় কাটানোর জন্য এমন নিরিবিলি জায়গা বেছে নিয়েও ক্যামেরার হাত থেকে রেহাই পেলেন না দুই বাংলার দুই তারকা। এরপর আর নিশ্চয়ই তাহসানের সাথে একই ছাদে যাওয়ার প্রশ্ন আসবে না। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status