ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রথমে মালয়েশিয়া প্রবাসীদের ভোটার করবে ইসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 10:06 AM
সর্বশেষ আপডেট: Thursday, 31 October, 2019, 12:48 PM

প্রথমে মালয়েশিয়া প্রবাসীদের ভোটার করবে ইসি

প্রথমে মালয়েশিয়া প্রবাসীদের ভোটার করবে ইসি

দীর্ঘ দিন আপেক্ষার পর প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যেমে প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, আমরা প্রবাসীদের ভোটার করতে সব ধরনের প্রস্ততি নিয়েছি। প্রবসীরা আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তাদের কোন হয়ড়ানি না হয় সে বিষয়ে কমিশনের নির্দেশনা রয়েছে। আমরা বিদেশে ভোটার করার পাশাপাশি দেশেও তাদের জন্য অলাদা ডেস্ক খুলেছি। যাতে তারা দেশে এসেও সহজে ভোটার হতে পারে।

ইসির এনআইডি উইংয়ের কমিনিউকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেন, ইসি প্রথমে মালয়েশিয়ার প্রবাসিদের ভোটার কার্যক্রম উদ্বোধন করছে পর্যায়ক্রম অন্য দেশগুলোতে এ কার্যক্রম শুরু হবে। ৫ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্সের মাধ্যেমে কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। ঐদিন নির্বাচন কমিশনার কবিতা খানম মালয়েশিয়া থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, প্রবাসীদের ভোটার করে সেখানেই জাতীয় পরিচয়পত্র সরবরাহের জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগে। প্রথমে মালয়েশিয়া অনুমতি দেওয়ায় সেখানে প্রথমে উদ্বোধন করছে ইসি। অনুমতি না দেয়ায় অন্য দেশ গুলো থেকে অনলাইনে আবেদনের কার্যক্রম চালু রয়েছে।

সূত্র আরো জানায়, মালয়েশিয়া ছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশীরাও এই সুযোগ পাবেন। এ জন্য ইতিমধ্যে ভোটার তালিকা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে বসবাসরতরা সেই দেশে ইসির স্থাপিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে ভোটার হওয়ার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তিনি সর্বশেষ যে এলাকায় বসবাস করেছেন বা নিজের অথবা বাবার বাড়ির ঠিকানায় ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে তার আবেদন সেই এলাকার উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তের পর দশ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও ভোটারের ছবি তুলে এনআইডি সরবরাহ করা হবে। এর আগের রেজিস্ট্রেশন কেন্দ্রে ও ইসির ওয়েবসাইটে দাবি-আপত্তির জন্য তালিকা দেয়া হবে। এ সময়ের মধ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

এনআইডি অনুবিভাগ কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হবে দুইটি প্রক্রিয়ায়। প্রথমে ইসি একটি আলাদা সার্ভার বসিয়ে তাদের ওয়েবসাইটে আলাদা লিংক যুক্ত করবে। সেই লিংকে ক্লিক করে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসেই তাদের প্রয়োজনীয় সব কাগজ/দলিলপত্র আপলোড করবেন এবং ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করবেন।

এরপর আবেদনটি সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে তদন্তের জন্য। সেখান থেকে ইতিবাচক প্রতিবেদন আসলে আবেদনকারীকে নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করবে ইসি। পরে আবেদনকারীর দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিতে সংশ্লিষ্ট দেশেই নিবন্ধন কেন্দ্র বসাবে ইসি। এবং সেখান থেকেই আবেদনকারীর আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড বা এনআইডি বিতরণ করবে ইসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status