ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন সাকিব খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:29 AM

সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন সাকিব খান

সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন সাকিব খান

বাংলাদেশের মন খারাপ। নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। আইসিসির চোখে অপরাধী হওয়ায় তার বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে নিজের ভুল স্বীকার করে আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা করায় এক বছরের সাজা কমিয়ে আনা হয়েছে। সাকিবকে এভাবে হারিয়ে মর্মাহত তার সহযোদ্ধা ক্রিকেটাররা। বিস্মিত ক্রিকেট বোর্ড।

বেদনায় আহত সারা দেশের ক্রিকেটপ্রেমীরা। আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে।

আর সবার মতো নানা অঙ্গনের তারকারাও ‘বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ’ খ্যাত সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন। এবার সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

আজ বুধবার তিনি নিজের ভেরিফাই করা ফেসবুক পেজে লেখেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়।’

নায়ক শাকিব লিখেছেন, ‘সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

শাকিব খান ও সাকিব আল হাসান- দুজন দুই অঙ্গনে এই মুহূর্তে দেশের সেরা তারকা। একজন সেরা নায়ক আরেকজন সেরা ক্রিকেটার। তাদের মধ্যে একটা ভালো সম্পর্কও রয়েছে বলে শোনা যায়। একটি ঈদের অনুষ্ঠানে কয়েক বছর আগে ফারহানা নিশোর উপস্থাপনায় তাদের একসঙ্গে দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status