ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে পুলিশি নিরাপত্তায় ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের অফিস সহকারী শামসুদ্দিন ডেথ রেফারেন্সের কপি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
বিকেলে এই ডেথ রেফারেন্স উচ্চ আদালতে এসে পৌঁছায় বলে জানা গেছে। ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছার বিষয়টি সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।