ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোনারগাঁয়ে চেক প্রতারককে খুজছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 9:40 PM

সোনারগাঁয়ে চেক প্রতারককে খুজছে পুলিশ

সোনারগাঁয়ে চেক প্রতারককে খুজছে পুলিশ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের প্রতারক মোঃ আলী হোসেন একাধিক ব্যক্তিকে বিভিন্ন ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে চেক দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হয়রানির অভিযোগে কাজী শাহানুর আলম নামের এক ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সূত্র জানায়, আলী হোসেন জামপুর ইউনিয়নের মহজপুর উত্তর কাজীপড়ার মৃত আজগর আলীর ছেলে। এই অভিযোগে প্রতারক আলী হোসেনকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে খুঁজছে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মোঃ আলী হোসেন মা-মনি প্লাষ্টিক কাটিং নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন। এ প্রতিষ্ঠানে প্লাষ্টিক কাগজ ও প্লাষ্টিকের অন্যান্য পন্য তৈরি করতেন। এই প্রতিষ্ঠানটি ব্যবসায়ীক পাটনার করে নেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমান টাকা নিয়েছেন এবং বিভিন্ন জমির উপর বায়নাও নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যখন তাদের জমি ও পাটনারের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তখন তাদের টাকা ফেরত দিয়ে দিবে বলে তালবাহানা করে। একপর্যায়ে ভুক্তভোগীদের আলী হোসেন বিভিন্ন ব্যাংকের ভুয়া চেক দিয়ে সময় উল্লেখ করে আত্তগোপনে চলে যান । তার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক ব্যক্তির নামের আইডিতে প্রতারক আলী হোসেনকে ধরিয়ে দিন বা আইনকে সহয়াতা করুন এ বিষয়টিও দেখে গেছে।

কাজী শাহানুর আলম জানান, আমার কাছ থেকে জমির বায়না বাবদ এক লক্ষ টাকা নিয়েছে ।আমাকে জমি বুঝিয়ে দিতে না পারায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ সোনারগাঁ শাখার মা মনি প্লাষ্টিক কাটিং মিলস নামের একটি ভুয়া অ্যাকাউন্ট নাং -০৪৮২১০০০০০৪৫৭ যাহার চেক নং-০৫৯৯২৯১ তারিখ ২৫.৪.১৮সালে আমাকে এক লক্ষ টাকা উল্লেখ করে চেক প্রদান করে। নিদিষ্ট তারিখে তার অ্যাকাউন্টে টাকা না পাওয়া তাকে টাকার জন্য চাপ দিলে উল্টো আমার মারধরসহ হত্যার হুমকি দিয়ে থাকেন। বাংলাদেশ কৃষি ব্যাংক চেক ডিজঅনার করলে সোনারগাঁ থানায় আমি বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছি । এই বিষয়ে অভিযুক্ত আলী হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status